Posts

মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত, সুখবর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য

Image
  পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য দীর্ঘ ছুটি ঘোষণা করেছে সরকার। এবারের ঈদে টানা ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় মন্ত্রিপরিষদ বিভাগ। তবে আজ রবিবার বিকেল পর্যন্ত ঈদের ছুটির কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। গত দুই দিন সাপ্তাহিক ছুটি থাকায় প্রজ্ঞাপন জারি হয়নি। তবে দ্রুত সময়ের মধ্যে ছুটির প্রজ্ঞাপন দেবে মন্ত্রণালয়। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ছুটি থাকবে। এই দীর্ঘ ছুটির সমন্বয় করতে ঈদের আগের শনিবারের (২৩ মে) সাপ্তাহিক ছুটিটি বাতিল করেছে সরকার। অর্থাৎ ঈদুল আজহার সাত দিনের টানা ছুটির আগে ২৩ ও ২৪ মে সরকারি অফিস-আদালত নিয়মিত সময়সূচি অনুযায়ী চলবে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদুল আজহার আগে ২৬ ও ২৭ মে দুদিন এবং পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত তিনদিনসহ মোট পাঁচদিন নির্বাহী আদেশে ছুটি। মন্ত্রিসভায় ২৫ মে ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ২৫ মে ছুটির প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রণালয়। এ...

একজন স্ত্রী তিনটি জায়গায় উ*ল*ঙ্গ হলেও গুনাহ নেই ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি...See more

Image
 স্বামী-স্ত্রীর সম্পর্ক হলো ভালোবাসা, বিশ্বাস, পবিত্রতা ও পারস্পরিক সম্মানের সম্পর্ক। অনেক সময় সামাজিক মাধ্যমে বিভিন্ন কথা ছড়ানো হয়, যেমন— “স্ত্রী তিনটি জায়গায় উ*ল*ঙ্গ হলেও গুনাহ নেই”। এই বিষয়টি সঠিকভাবে বুঝতে হলে ইসলামের মূলনীতি জানা জরুরি। ইসলামে স্বামী-স্ত্রীর জন্য বৈধ উন্মুক্ততা স্বামী ও স্ত্রীর মধ্যে পরস্পরের জন্য শরীর বৈধ। অর্থাৎ তারা একে অপরের সামনে সম্পূর্ণ উ*ল*ঙ্গ হতে পারে। এতে কোনো গুনাহ নেই। আল্লাহ তাআলা বলেনঃ > “তারা তোমাদের জন্য পোশাক এবং তোমরা তাদের জন্য পোশাক।” — সূরা আল-বাকারা: ১৮৭ এই আয়াত দ্বারা বোঝানো হয়েছে, স্বামী-স্ত্রী একে অপরের নিকটতম ও নিরাপদ সম্পর্ক।

মুরগির বাজার হঠাৎ পাল্টে গেল

Image
  দেশের বিভিন্ন বাজারে মুরগির দাম বেড়েছে। ব্রয়লার ও সোনালি উভয় প্রজাতির মুরগির কেজিতে বেড়েছে ৩০-৪০ টাকা পর্যন্ত। বৃহস্পতিবার (০৭ মে) প্রতি কেজি ব্রয়লার মুরগি ২০০-২১০, সোনালি মুরগির কেজি মানভেদে ৩৫০ থেকে ৪৩০ টাকায় বিক্রি হয়েছে। যা ১৫ দিন আগেও ৩০-৪০ টাকা কেজিতে কম ছিল। খুচরা বাজারে বাড়লেও খামারে কেজিতে অন্তত ১০-১৫ টাকা কমেছে বলে জানিয়েছেন খামারিরা। অথচ উল্টো চিত্র বাজারে। হঠাৎ এই উল্টো চিত্রের কারণ কী, তা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মুরগির খামারিরাও। জেলার মুরগির খামারিদের সঙ্গে কথা বলে জানা যায়, আগের তুলনায় লোডশেডিং অনেকাংশে কমেছে। ফলে মুরগির উৎপাদন আগের তুলনায় কিছুটা বেড়েছে। হিটস্ট্রোকে মুরগির মৃত্যুও কমেছে। বন্দর উপজেলার মা-বাবার দোয়া পোলট্রি খামারি জুয়েল মাহমুদ বলেন, ‌‘১৫ দিন আগের তুলনায় লোডশেডিং অনেকটা কমেছে। তখন দৈনিক ১০-১২ ঘণ্টা লোডশেডিং ছিল, এখন তিন-চার ঘণ্টা দেখা যাচ্ছে। এ কারণে আগের তুলনায় মুরগির উৎপাদন কিছুটা বেড়েছে। এ ছাড়া বৃষ্টি হওয়ায় আবহাওয়া অনেকটা শীতল হয়েছে। ফলে মুরগির হিটস্ট্রোকে মৃত্যুর প্রবণতা কমেছে। ১২০০ মুরগির মধ্যে ৫০টি মারা গেছে। যেখানে ২০ আগেও দুই শতাধিক মুরগি হিট...

2পদত্যাগ করলেন থালাপতি বিজয়

Image
   একটি আসন থেকে পদত্যাগ করলেন তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। গত ২৩ এপ্রিলের বিধানসভা নির্বাচনে দুইটি আসনে জয়লাভ করেছিলেন তিনি। এর মধ্যে তিরুচিরাপল্লী ইস্ট আসনটি ছেড়ে দিয়ে পেরাম্বুর আসনটি নিজের কাছে রাখার সিদ্ধান্ত নিয়েছেন বিজয়। এর আগে রবিবার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন এই অভিনেতা। অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধীসহ বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। রাজ্যপাল আর. ভি. আরলেকর বিজয়কে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান। বিজয়ের সঙ্গে আরও নয়জন মন্ত্রীও শপথ নিয়েছেন। মুখ্যমন্ত্রী হিসেবে নিজের প্রথম ভাষণে বিজয় বলেন, ‘আজ থেকে তামিলনাড়ুতে প্রকৃত ধর্মনিরপেক্ষতা এবং সামাজিক ন্যায়বিচারের প্রতি দায়বদ্ধ এক নতুন শাসনের যুগ শুরু হলো।’ প্রশাসনিক ব্যবস্থা নিয়ে তিনি বলেন, ‘প্রশাসনে আমি ছাড়া ক্ষমতার আর কোনো কেন্দ্র থাকবে না। আমিই হব ক্ষমতার একমাত্র কেন্দ্রবিন্দু।’ মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই বিজয় তিনটি জনকল্যাণমূলক ফাইলে স্বাক্ষর করেছেন বলে জা...

মা'রা গেলেন জনপ্রিয় সংসদ সদস্য

Image
     সংবাদ জনপ্রিয় সংসদ সদস্য মানিকগঞ্জ-১ (দৌলতপুর-ঘিওর-শিবালয়) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার সাবেক ব্যক্তিগত সহকারী নিজাম উদ্দিন। সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হক মারা গেছেন জ্বালানি নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ দল) থেকে নির্বাচিত সাবেক এমপি আনোয়ারুল হক স্ত্রী, তিন ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাবেক সংসদ সদস্য আনোয়ারুল হক মারা গেছেন জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। ১৯৪৯ সালে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাচামারা গ্রামে আনোয়ারুল হকের জন্ম। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা সম্পন্ন করে তিনি সড়ক ও জনপথ (সওজ) বিভাগে দীর্ঘদিন কর্মরত ছিলেন। পরবর্তী সময়ে রাজনীতিতে যুক্ত হন। আনোয়ারুল হক ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি পানিসম্...

1আরও বড় হচ্ছে মন্ত্রিসভা, আলোচনায় আছেন যারা

Image
   প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভার আকার যেকোনো সময় বাড়তে পারে। একই সঙ্গে রদবদল হতে পারে কয়েকটি মন্ত্রণালয়ে। সরকার ও বিএনপির উচ্চ পর্যায়ের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। সরকারের জনবান্ধব বিভিন্ন নীতি বাস্তবায়ন এবং প্রশাসনের কাজের গতি বাড়াতে ঈদুল আজহার পর বাজেট অধিবেশন শেষে এই সম্প্রসারণ হতে পারে। প্রধানমন্ত্রীর লক্ষ্য হচ্ছে যেসব মন্ত্রণালয়ে কাজের চাপ বেশি, সেখানে নতুন নেতৃত্ব নিয়ে আসা এবং একজন মন্ত্রীর দায়িত্ব একটি মাত্র দপ্তরের মধ্যে সীমাবদ্ধ রাখা। সম্প্রসারিত মন্ত্রিসভায় কয়েকজনকে উপমন্ত্রী হিসেবেও দেখা যেতে পারে। এছাড়া সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচিত একজন সংসদ সদস্যকে মন্ত্রিসভায় দেখা যেতে পারে। আলোচনায় যারা নতুন মন্ত্রিসভায় কয়েকজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, পোড় খাওয়া রাজনীতিক এবং দুই-একজন তরুণ মুখ দেখা যেতে পারে। বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নাম জোরালোভাবে আলোচনায় আসছে। বর্তমান মন্ত্রিসভার কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বিন্যাসের আভাস মিলেছে। তিনজন মন্ত্রীর দায়িত্ব কমানোর পাশাপাশি একজন প্রতিমন্ত্রীর দপ্তর...

1মন্ত্রিসভায় আসছে ৫ নতুন মুখ, আলোচনায় রয়েছেন যারা

Image
     প্রশাসনিক কার্যক্রমে গতি আনতে খুব শিগগিরই মন্ত্রিপরিষদে যুক্ত হতে যাচ্ছে পাঁচটি নতুন মুখ। নতুনদের মধ্যে একজন টেকনোক্র্যাটও থাকছেন বলে জানা গেছে। একই সঙ্গে একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রীদের দপ্তর পুনর্বণ্টনের সিদ্ধান্তও আসতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রশাসনিক ও রাজনৈতিক চাপ কমাতে সরকার এ উদ্যোগ নিতে যাচ্ছে। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং রাজনৈতিক ভারসাম্য বজায় রাখার বিষয়গুলো বিবেচনায় নিয়েই মন্ত্রিসভা সম্প্রসারণের পরিকল্পনা করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে সময় নির্ধারণ করা হয়নি, তবে একাধিক সূত্র বলছে, চলতি মাসের মধ্যেই মন্ত্রিপরিষদ সম্প্রসারণ এবং মন্ত্রীদের দপ্তর পুনর্বণ্টনের সিদ্ধান্ত আসতে পারে। নতুন মুখ হিসেবে যাদের নাম আলোচনায় রয়েছে, তাদের মধ্যে আছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য বি এম মোশাররফ হোসেন এবং টেকনোক্র্যাট কোটায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান। এছাড়া ক...