Posts

Showing posts from March, 2026

অবশেষে ঘোষণা হলো উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের তারিখ...see more

Image
       স্থানীয় নির্বাচন কখন হবে জানালেন মির্জা ফখরুল       বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো এবং ভঙ্গুর প্রতিষ্ঠানগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করা হচ্ছে। তিনি আরও জানিয়েছেন, যথাসময়ে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হবে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর ঠাকুরগাঁও হাফেজিয়া মাদরাসা ও লিল্লাহ বোর্ডিংয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব মন্তব্য করেন মির্জা ফখরুল। এসময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি নিজের নির্বাচনী এলাকায় মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আপনাদের সমর্থনের কারণে আমি কাজ করার সুযোগ পেয়েছি।” জানা গেছে, সরকার গঠনের পর তিনদিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকায় তিনি এসেছেন। এরপর বিকেলে ইএসডিও আয়োজিত ইফতার মাহফিলে অংশ নেবেন। শনিবার সকালে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় এবং বিকেলে জেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেবেন। ...

ব্রেকিং নিউজ : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে থাকবেন যারা, দেখুন তালিকাসহ

Image
   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাধারণ আসনে জয়লাভের ভিত্তিতে ৩৫টি সংরক্ষিত নারী আসন পেতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচন কমিশনের তফশিল অনুযায়ী শিগগিরই দলীয় মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। ইতোমধ্যে শতাধিক সম্ভাব্য প্রার্থী মনোনয়ন পাওয়ার আশায় সক্রিয় তৎপরতা শুরু করেছেন। দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন দলীয় সূত্রে জানা গেছে, সম্ভাব্য প্রার্থীদের কেউ কেউ শীর্ষ নেতাদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন, আবার অনেকে ঢাকায় অবস্থান করছেন। কে কোন আসনে মনোনয়ন পাবেন—এ নিয়ে দলের ভেতরে জোর আলোচনা চলছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দলের হাইকমান্ড থেকেই। ফলে এখন সবার নজর সেই ঘোষণার দিকে। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদে মোট ৫০টি সংরক্ষিত নারী আসন রয়েছে। আরপিও অনুযায়ী, সাধারণ আসনে যে দল যতটি আসনে জয়ী হয়, সেই অনুপাতে সংরক্ষিত নারী আসন বণ্টন করা হয়। এবারের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। সে হিসাবে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৫টি আসন পাবে দলটি। অন্যদিকে, স্বতন্ত্র (বিএনপি থেকে বহিষ্কৃত) প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন। ফলে তার...