Posts

জ্বালানি তেলের দামে আবারও বড় লাফ

Image
  আন্তর্জাতিক বাজারে তেলের দামে আবারও বড় লাফ। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি আলোচনার দ্বিতীয় দফা ভেস্তে যাওয়াকে এর কারণ হিসেবে দেখা হচ্ছে। গতকাল রোববার বৈশ্বিক তেলের মূল্য নির্ধারণের প্রধান সূচক ব্রেন্ট ক্রুড ২ শতাংশের বেশি বেড়েছে। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় এর দাম দাঁড়ায় ব্যারেলপ্রতি ১০৭.৩৫ ডলার। যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ৪৭ শতাংশ বেশি। আলজাজিরার সোমবারের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা এবং যুদ্ধ পরিস্থিতি তেলের বাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে দামে। তবে এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও এশিয়ার শেয়ারবাজারগুলো ইতিবাচক সূচনা করেছে। নিকেই২২৫ সূচক টোকিওতে সকালের লেনদেনে প্রায় শূন্য দশমিক ৪ শতাংশ বেড়েছে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক প্রায় ১ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, বিনিয়োগকারীরা আপাতত যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তাকে উপেক্ষা করে অর্থনৈতিক কার্যক্রমের ধারাবাহিকতার ওপর আস্থা রাখছেন। তবে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল হওয়ায় ভবিষ্যতে বাজারে নতুন অস্থিরতা দেখা দিতে পারে।

মারা গেলেন বিএনপির জনপ্রিয় সংসদ সদস্য

Image
  সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার রাতে ৮০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমান তিনি। শামসুল আবেদীন স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। রোববার রাতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে সাবেক এই সংসদ সদস্যকে দ্রুত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাত ১১টায় তাকে মৃত ঘোষণা করেন। আরও দেখুন City & Local Guides TV & Video Arts & Entertainment দেওয়ান শামসুল আবেদীন ছিলেন মরমী কবি দেওয়ান হাসন রাজার নাতির ছেলে। ছাত্র জীবনে তিনি সাবেক সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বিএনপিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং ১৯৭৯ সালে সুনামগঞ্জ-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।  ১৯৯৩ সালে তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন।