নায়েবে আমির আবু তাহেরর ই*ন্তেকাল

 হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি, জামিয়া ইসলামিয়া পটিয়ার মহাপরিচালক এবং ইত্তিহাদুল মাদারিসিল কওমিয়া বাংলাদেশের সভাপতি, প্রখ্যাত আলেম ও দ্বীনপীর আল্লামা আবু তাহের নদভী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।




সোমবার (৩০ মার্চ) দুপুর সাড়ে বারোটায় তিনি চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর।




তার মৃত্যুতে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন। বিকেল সাড়ে ৪টায় সংগঠনের প্রচার সম্পাদক মুফতি কিফয়াতুল্লাহ আজহারীও গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তার মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন।




আরও পড়ুনঃ বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের সাপ্তাহিক ছুটি


শোকবার্তায় বলা হয়েছে, আল্লামা আবু তাহের নদভী ছিলেন একজন প্রাজ্ঞ আলেম, দক্ষ সংগঠক এবং দ্বীনের প্রতি একনিষ্ঠ রাহবার। তার ইলমি অবদান, ত্যাগ ও দ্বীনি শিক্ষার প্রসারে অবিরাম প্রচেষ্টা জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। ইন্তেকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে থাকবেন যারা, দেখুন তালিকাসহ

একজন স্ত্রী তিনটি জায়গায় উ*ল*ঙ্গ হলেও গুনাহ নেই ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি...See more

হাসিনা বাদ! আ’লীগের নতুন দায়িত্ব পেলেন দুই নেতা, জেনে নিন তাদের নাম