শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত কবে, জানালেন মন্ত্রিপরিষদ সচিব

দেশে চলমান জ্বালানি সংকটের প্রেক্ষিতে শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আগামী রোববার (৫ এপ্রিল) সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। 

বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। Pause Mute Remaining Time -7:46 Close PlayerUnibots.com মন্ত্রিপরিষদ সচিব বলেন, সরকারি-বেসরকারি সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করেছে সরকার। 

আগামী রোববার থেকে সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে আগামী রোববার সিদ্ধান্ত নেয়া হবে। মন্ত্রি পরিষদ সচিব আরও জানান, আগামী রোববার থেকে সরকারে নতুন সিদ্ধান্ত অনুযায়ী অফিস সময় ১ ঘণ্টা কমিয়ে ৭ ঘণ্টা নির্ধারণ করা হয়েছে। ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী সরকারি-বেসরকারি সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। এদিকে, আগামী রোববার থেকে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানেও নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে খোলা থাকবে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এছাড়া বৈঠকে সন্ধ্যা ৬টা পর শপিংমল, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং বিয়ে বাড়িতে আলোক সজ্জা বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়েছে।

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে থাকবেন যারা, দেখুন তালিকাসহ

একজন স্ত্রী তিনটি জায়গায় উ*ল*ঙ্গ হলেও গুনাহ নেই ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি...See more

হাসিনা বাদ! আ’লীগের নতুন দায়িত্ব পেলেন দুই নেতা, জেনে নিন তাদের নাম