পদত্যাগ করছেন যুক্তরাষ্ট্রের শ্রমমন্ত্রী লরি চাভেজ-ডিরেমার। নারী কর্মীদের সঙ্গে আচরণ নিয়ে অভিযোগসহ একাধিক কেলেঙ্কারির মধ্যেই তার এই পদত্যাগের ঘোষণা এলো।

সোমবার (২০ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে নিজের পদত্যাগের বিষয়ে উল্লেখ করে লরি লেখেন, ট্রাম্প প্রশাসনে কাজের সুযোগ তাকে শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে সেতু বিনির্মাণে সহযোগিতা করেছে। দায়িত্ব শেষ হলেও শ্রমিকদের জন্য লড়াই বন্ধ করবেন না বলে জানান তিনি। নতুন করে বেসরকারি খাতে ফিরে যাওয়ার বার্তা দেন লরি। 

সম্প্রতি নিউইয়র্ক টাইমসসহ একাধিক গণমাধ্যমে লরি চাভেজের নানা বিতর্কিত কর্মকাণ্ড উঠে আসে। এক প্রতিবেদনে বলা হয়, ভ্রমণের সময় বিভাগীয় সফরে কর্মীদের কাছে ওয়াইন আনার অনুরোধ জানিয়েছিলেন তিনি। এছাড়া তার স্বামী ও বাবাও তরুণ নারী কর্মীদের সঙ্গে বার্তা বিনিময় করতেন। 

এ ধরনের কর্মকাণ্ড লরি চাভেজকে ব্যাপকভাবে সমালোচিত করে। কর্মক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। সবশেষ পদত্যাগের সিদ্ধান্ত নিলেন তিনি।

Comments

Popular posts from this blog

ব্রেকিং নিউজ : সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে এমপি পদে থাকবেন যারা, দেখুন তালিকাসহ

একজন স্ত্রী তিনটি জায়গায় উ*ল*ঙ্গ হলেও গুনাহ নেই ইসলামের সঠিক দৃষ্টিভঙ্গি...See more

হাসিনা বাদ! আ’লীগের নতুন দায়িত্ব পেলেন দুই নেতা, জেনে নিন তাদের নাম